আন্তর্জাতিক

আফগানিস্তানে মাইন নিষ্ক্রিয়কারী ১০ কর্মীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে মাইন নিষ্ক্রিয়কারী একটি সংস্থার ১০ জন কর্মীকে গুলি করে হত্যা করেছে তালেবান। মঙ্গলবার (৮ জুন) রাতে দেশটির উত্তরাঞ্চলের বাগলান প্রদেশে এ ঘটনা ঘটে।

বাগলান পুলিশের মুখপাত্র জাওয়েদ বাশারাত জানান, তালেবানের সদস্যরা মাইন নিষ্ক্রিয়কারী সংস্থা ‘হালো ট্রাস্ট’ এর কর্মীদের একটি কক্ষে নিয়ে যায় এবং তাদের ওপর গুলি চালায়। এই হামলায় ১৪ জন আহত হয়েছে।

তবে এ সহিংসতায় তালেবান ও হালো ট্রাস্ট উভয়পক্ষই কোনো মন্তব্য করেনি।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার ঘোষণা দেওয়ার পর থেকে দেশটিতে সহিংসতা অনেক বেড়ে গেছে। আগামী সেপ্টেম্বরে সকল মার্কিন সেনা প্রত্যাহার হয়ে গেলে সহিংসতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ দেশটির অধিকাংশ প্রদেশেই তালেবানের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে। সূত্র: রয়টার্স।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা