আন্তর্জাতিক

আমার সময় পাওয়ার যোগ্য নয় গণমাধ্যম: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

গণমাধ্যমকে নিজের সময় বা শ্রম পাওয়ার যোগ্য মনে করেন না মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

শনিবার (২৫ এপ্রিল) এক টুইটে এমনটা জানিয়ে, করোনাভাইরাস নিয়ে নিজের নিয়মিত ব্রিফিং বন্ধ রেখেছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আয়োজিত সংবাদ সম্মেলনে তার মন্তব্যের জন্য ব্যাপক সমালোচিত হওয়ার পর এমন সিদ্ধান্ত নেন তিনি।

সেদিন, ব্রিফিংয়ে করোনা প্রতিরোধে ইনজেকশনের মাধ্যমে শরীরে জীবাণুনাশক প্রবেশ করানোর পরামর্শ দিয়ে বিশ্বজুড়ে সমালোচনার শিকার হন তিনি। এ খবর দিয়েছে বিবিসি।

শনিবারের টুইটে ট্রাম্প অভিযোগ করেন, গণমাধ্যম তাকে কেবল আক্রমণাত্মক প্রশ্ন করে। এক টুইটে তিনি লিখেন, হোয়াইট হাউজ ব্রিফিংয়ের প্রয়োজন কী, যখন ‘লেমস্ট্রিম’ গণমাধ্যম আক্রমণাত্মক প্রশ্ন ছাড়া আর কিছুই জিজ্ঞেস করে না! তারপর, সত্য বা তথ্য সঠিকভাবে উপস্থাপন করে না। তারা রেকর্ড পরিমাণ রেটিং পায় আর মার্কিন জনগণ পায় শুধুই ভুয়া খবর। সময় ও শ্রমের উপযুক্ত নয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার করোনার চিকিৎসায় জীবাণুনাশক ব্যবহারের পরামর্শ দিয়ে নিজের সমর্থকদের মধ্যেও সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি সেদিন বলেছিলে, দেখলাম যে, জীবাণুনাশকগুলো ভাইরাসটিকে এক মিনিটের মধ্যে মেরে ফেলে। এক মিনিট! এটা নিয়ে কিছু করার উপায় আছে কি, (জীবাণুনাশক) ইনজেকশন দিয়ে নিয়ে বা পুরোপুরিভাবে শরীর পরিষ্কার করে? তিনি তার বক্তব্যে করোনা রোগীদের প্রাণঘাতী ‘আলট্রাভায়োলেট রশ্মি’ দিয়েও চিকিৎসার কথা বলেছিলেন।

তার ওই বক্তব্যের ১৮ ঘণ্টার মধ্যে নিউ ইয়র্ক সিটির জরুরি সেবার হটলাইনগুলোয় বাড়িতে থাকা কিছু রাসায়নিক পদার্থ গ্রহণকারী মানুষের সংখ্যা গত বছরের এই সময়ের তুলনায় দ্বিগুণ হয়ে উঠে।

বৃহস্পতিবার ট্রাম্পের ওই বক্তব্যের পর বিশ্বজুড়ে বহু চিকিৎসক করোনার চিকিৎসায় জনগণকে জীবাণুনাশক বা আল্ট্রাভায়োলেট রশ্মি ব্যবহার না করতে সতর্ক করেছেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এক সরকারি নীতিমালা বিষয়ক অধ্যাপক রবার্ট রেইচ বলেছেন, ট্রাম্পের সম্মেলনগুলো সক্রিয়ভাবে জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

নতুন ঋণ কর্মসূচিতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনু...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা