আন্তর্জাতিক

ইতালিতে সীমিত পরিসরে বাণিজ্যিক প্রতিষ্ঠান চালু

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার কারণে বিপর্যস্ত ইতালিতে এ সপ্তাহে সীমিত আকারে বানিজ্যিক প্রতিষ্ঠানগুলো চালু করা হবে।

আগামী ৪ মে ইতালির উৎপাদন ও নির্মাণ খাত পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

রবিবার (২৬ এপ্রিল) ইতালির অর্থনীতি পুনরায় চালু করার বিষয়ে পরিকল্পনার কথা এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন কন্তে। মার্চের শুরুতে কঠোর লকডাউন জারি করা দেশটির অগ্রগতির দিকে বিশ্বের নজর রয়েছে। ইউরোপে করোনা মোকাবিলায় দেশটিকে মডেল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

লা রিপাবলিকানকে দেওয়া সাক্ষাৎকারে কন্তে বলেন, ৪ মে থেকে উৎপাদন থেকে নির্মাণ খাত পুনরায় চালুর জন্য আমরা কাজ করছি। এই লকডাউনকে আমরা আর দীর্ঘায়িত করে দেশের আর্থ-সামাজিক কাঠামোকে ঝুঁকির মুখে ফেলতে পারি না।

কন্তে জানান, মে মাসের শুরুতে উৎপাদন পুনরায় চালু হবে। তবে সাধারণ জনসমাগমের স্থান যেমন বার ও রেস্তোরাঁ চালুর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। স্কুলগুলো বন্ধ থাকবে সেপ্টেম্বর পর্যন্ত।

রবিবার পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৩৫১ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৮৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬৩ হাজার ১২০ জন।

ইতালির প্রধানমন্ত্রী জানান, সবকিছুই সতকর্তার সঙ্গে চালু করতে হবে। এছাড়া সবাইকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা