আন্তর্জাতিক

করোনা মোকাবিলায় আসছে চীনের মেডিকেল টিম

সিান নিউজ ডেস্ক:

দেশের ক্রমবর্ধমান করোনাভাইরাস মোকাবেলায় সহায়তা করতে চীনের একটি মেডিকেল টিম বাংলাদেশে আসছে। যে টিমে আছেন চিকিৎসক, নার্স এবং বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ।

পবিত্র রমজান উপলক্ষে ২৬ এপ্রিল রবিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

তিনি বলেন, 'এ মহামারি মোকাবিলায় উন্নত ও সুন্দর ভবিষ্যতের জন্য চীন বাংলাদেশ ও বিশ্বের সঙ্গে একত্রে কাজ করবে। এরইমধ্যে চীনা চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ দল ইরান, ইরাক, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, পাকিস্তান এবং আফ্রিকার অন্যান্য মুসলিম দেশে প্রেরণ করা হয়েছে।'

চীনা রাষ্ট্রদূত বলেন, 'চীন দৃঢ়ভাবে বিশ্বাস করে কেবল সংহতি ও সহযোগিতার মাধ্যমেই আন্তর্জাতিক সম্প্রদায় এই মহামারির বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারে এবং মানবতাকে রক্ষা করতে পারে।'

তিনি আরও বলেন, 'ঢাকায় চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টার যা পুরোপুরি চীনের অর্থায়নে নির্মিত, এটি কোভিড-১৯ রোগীদের একটি অস্থায়ী হাসপাতালে পরিণত হবে।'@

বাংলাদেশ এ বিষয়ে একটি প্রস্তাব দিলে চীনের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সূত্রে জানা গেছে, বাংলাদেশসহ বিশ্বের বেশিরভাগ দেশ এখনও মহামারির প্রাথমিক পর্যায়ে রয়েছে।

রাষ্ট্রদূত জিমিং বলেন, এই গুরুত্বপূর্ণ মুহূর্তে মহামারি মোকাবিলায় বাংলাদেশ এবং অন্যান্য মুসলিম দেশগুলোর সঙ্গে চীন দৃঢ়ভাবে কাজ করছে। খবর: ইউএনবির।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অরুণাচলে আদিবাসীদের ক্ষোভ বাড়ছে

ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকা এখন তীব্র রাজন...

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি&r...

৩৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান মুন্সীগঞ্জ বিএনপি নেতার

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজে...

বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার, চমকে সেলিনা জেটলি

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা