আন্তর্জাতিক

লকডাউনের মধ্যেও সেনা অভিযানে কাশ্মীরে ২১ স্বাধীনতাকামী নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতশাসিত কাশ্মীরে লকডাউনের মধ্যেই সেনা অভিযানে অন্তত ২১ স্বাধীনতাকামী নিহত হয়েছেন। ভারতের গণমাধ্যম দ্য হিন্দুর অনলাইন ভার্সনে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে প্রকাশ, শনিবার (২৫ এপ্রিল) ভোরে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে সেনা ও ‘সন্ত্রাসবাদীর’ মধ্যে গুলির লড়াই শুরু হয়। পুলওয়ামা জেলায় অবন্তীপোরার গোরিপোরা এলাকায় সেনাবাহিনীর গুলিতে তিন ‘সন্ত্রাসবাদী’ নিহত হয়।

এর আগে দক্ষিণ কাশ্মীরের বিজবিহারার আরওয়ানিতে শুক্রবার দুই ‘জঙ্গিকে’ হত্যা করে নিরাপত্তা বাহিনী। নিহত ‘জঙ্গিরা’ এক পুলিশ কর্মীকে অপহরণ করেছিল।

শুক্রবার (২৪ এপ্রিল) পিটিআইর বরাত দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছিল, লকডাউনের মধ্যে কাশ্মীরে সেনা অভিযানে অন্তত ১৮ ‘সন্ত্রাসী’ নিহত হয়।

প্রসঙ্গত, কাশ্মীরের স্বাধীনতাকামীদের ভারত সরকার ও দেশটির গণমাধ্যম ‘সন্ত্রাসী ও জঙ্গি’ বলে উল্লেখ করে থাকে। কাশ্মীরের স্বাধীনতাকামীরা দীর্ঘদিন ধরে স্বশাসন ও স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে।

পিটিআইর প্রতিবেদনে এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আরও বলা হয়, চলতি বছরে কাশ্মীরে সেনা অভিযানে এখন পর্যন্ত ৫০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। একই সময়ে নিরাপত্তা বাহিনীর ১৭ সদস্যও প্রাণ হারিয়েছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা