আন্তর্জাতিক

করোনা পরিস্থিতির জন্য মানুষই দায়ী!

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস নিয়ে মার্কিন বিজ্ঞানী থমাস লাভজয় দাবি করেছেন, 'করোনাভাইরাস প্রকৃতির প্রতিশোধ নয়, এটা মানুষই তৈরি করেছে।'

১৯৮০’র দশকে ‘বায়োলজিক্যাল ডাইভারসিটি’ টার্ম উদ্ভাবন করে সাড়া ফেলে দিয়েছিলেন মার্কিন বিজ্ঞানী থমাস লাভজয়। তাকে প্রায়ই জীববৈচিত্র্যের গডফাদার আখ্যা দেয়া হয়ে থাকে।

বর্তমানে তিনি জাতিসংঘ ফাউন্ডেশনের সিনিয়র ফেলো এবং জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের প্রফেসর হিসেবে কাজ করছেন।

যুক্তরাষ্ট্রের এই খ্যাতনামা বিজ্ঞানী বলেন, 'এই মহামারি হলো প্রকৃতিতে আমাদের ক্রমাগত এবং অব্যাহত অনধিকার প্রবেশ, বণ্যপ্রাণীর অবৈধ বাণিজ্যিক প্রসার আর বিশেষ করে দক্ষিণ এশিয়ার বণ্যপ্রাণীর বাজার, ওয়েট মার্কেট এবং আফ্রিকার বণ্যপ্রাণীর মাংসের বাজার।

এটা নিশ্চিত যে, এই ধরনের কিছু ঘটা কেবল সময়ের ব্যাপার মাত্র। ওয়েট মার্কেটে মূলত জীবন্ত প্রাণী (চাষ করা এবং বণ্যপ্রাণী) ছাড়াও তাজা ফলমূল, সবজি, মাছ বিক্রি হয়।

প্রায়ই অস্বাস্থ্যকরভাবে এগুলোর কেনা বেচা চলে। আফ্রিকা এবং এশিয়ার হাজার হাজার মানুষ এই বাজারের ওপর নির্ভরশীল।

ধারণা করা হয়ে থাকে চীনের উহান শহরের ওয়েট মার্কেট থেকেই ছড়িয়েছে বর্তমানে মহামারির আকার নেয়া করোনাভাইরাস। ওই বাজারে শেয়াল, ইদুর, স্যালাম্যান্ডারসহ নানা ধরনের বণ্যপ্রাণী বিক্রি হয়।

মার্কিন বিজ্ঞানী লাভজয় মনে করেন বণ্যপ্রাণী থেকে পালন করা প্রাণীদের আলাদা করা গেলেই রোগের সংক্রমণের ঝুঁকি অনেক কমে যাবে। এর কারণ নতুন প্রজাতির খুব কমই মানুষের আনাগোনার মধ্যে উদ্ভব হয়।

তিনি বলেন, ‘(গৃহপালিত প্রাণী) এসব ভাইরাস বহন করতে পারে, কিন্তু যদি তা কেবল সেগুলোর সবই বাজারে নেয়া হয়। এছাড়া একটি বণ্যপ্রাণী থেকে একটি গৃহপালিত প্রাণীতে ভাইরাস ছড়ানোর আশঙ্কা সত্যিই খুব কম।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের তথ্য অনুযায়ী এবারের মহামারিতে বিশ্বের অর্থনীতির প্রায় এক লাখ কোটি ডলারের ক্ষতি হবে। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হবে দুর্বল জনগোষ্ঠীগুলো। আফ্রিকার প্রায় অর্ধেক মানুষই কর্মহীন হয়ে পড়বে।

লাভজয় বলেন, এটা প্রকৃতির প্রতিশোধ নয়, আমরা নিজেরাই এটি করেছি। সমাধান হলো প্রকৃতির ওপর আরো বেশি শ্রদ্ধাশীল হওয়া, এর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়। সূত্র: গার্ডিয়ান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা