আন্তর্জাতিক

করোনায় মৃতের সংখ্যা দুই লাখ ছাড়াল

স্পোর্টস ডেস্ক:

বিশ্ব করোনা পরিস্থিতিতে প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলছে। এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বিশ্বে আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ লাখ ১ হাজার ১৩২ জন । এছাড়া আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৮৮ হাজার ৬৮৮ জন।

এর মধ্যে আশার কথা সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ২৩ হাজার ৭৪২ জন।

এই ভাইরাসটিতে এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৯ লাখ ২৯ হাজার ৮৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫২ হাজার ৮৪৩ জনের। সুস্থ হয়েছেন এক লাখ ১০ হাজার ৫০৪ জন।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। এছাড়া ইউরোপ মহাদেশে শীর্ষে রয়েছে এ দেশটি। সেখানে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৮৪ জনের। আর আক্রান্ত হয়েছে এক লাখ ৯৫ হাজার ৩৫১ জন।

তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২২ হাজার ৯০২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৭৫৯ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা