আন্তর্জাতিক

চীনের টিকার দুই ডোজ যথেষ্ট নয়: গবেষক

চীনের উৎপাদিত করোনাভাইরাসের টিকার দুই ডোস যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন গবেষণা দলের মিশরীয় সদস্য আহমেদ সালমান। তিনি বলেন, কার্যকারিতা বাড়াতে চীনের টিকার তৃতীয় ডোজের প্রয়োজন হতে পারে।

রোববার (৫ জুন) এক টিভি অনুষ্ঠানে একটি ফোন-ইনে এ মন্তব্য করেন ওই গবেষক।

সালমান বলেন, করোনা থেকে সুরক্ষার জন্য অন্য যে কোনো ভ্যাকসিন দুই ডোজ গ্রহণ করাই যথেষ্ট। কিন্তু চীনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ নেওয়ার প্রয়োজন হতে পারে।

তিনি বলেন, চীনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে ঐকমত্যের অভাবের কারণে অনেক দেশ দীর্ঘদিন ধরে তা গ্রহণ করেনি। গত সপ্তাহ পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত বৈজ্ঞানিক তথ্যও পাওয়া যায়নি।

তিনি আরও ব্যাখ্যা করে বলেন, বিভিন্ন ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার সময় কারো কোনও সমস্যা হয়নি। কিন্তু চীনা টিকার শক্তিশালী পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

সালমান বলেন, যেহেতু করোনা ভ্যাকসিন এখন পাওয়া যাচ্ছে, তাই প্রতিটি দেশের অধিকার আছে কোনটি ব্যবহার করতে হবে তা বেছে নেওয়ার।

তিনি বলেন, বিভিন্ন ভ্যাকসিন নিয়ে কাজ করা সংস্থাগুলো তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে, তাই ভ্যাকসিন নীতি তৈরিতে সবকিছু পরিষ্কার। এছাড়া ভ্যাকসিনের উপসর্গ এবং অন্যান্য সব তথ্যের পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে, এসব তথ্য উপযুক্ত ভ্যাকসিন বেছে নিতে সব দেশকেই সহায়তা করবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা