কুর্দি ইরানি শিশু আর্টিন
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের স্পর্শও পায়নি আর্টিন, লাশ যাবে ইরানে

আন্তর্জাতিক ডেস্ক: কুর্দি ইরানি শিশু আর্টিনের বয়স ১৫ মাস। ৯ মাস ছিলো নিখোঁজ। নরওয়ের পুলিশ নিজেদের উপকূলে আর্টিনের লাশ পেয়েছে। এ ঘটনার মধ্য দিয়ে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের আরও এক মর্মান্তিক ঘটনা সামনে এলো।

শিশুটি পরিবারের সঙ্গে ইংলিশ চ্যানেলে নৌকাডুবির শিকার হয়। পরিবারের অন্যদের লাশ পেলেও নিখোঁজ ছিল আর্টিন। পরিবারের সঙ্গে গত বছরের অক্টোবরে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাচ্ছিল সে। তাদের নৌকাটি ইংলিশ চ্যানেলে ডুবে যায়।

সোমবার (৭ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আর্টিনের পরিবার বাস করতো ইরাক সীমান্ত েসংলগ্ন ইরানের পশ্চিমাঞ্চলের শারদাস্ত শহরে। গত বছরের আগস্টে এ পরিবার ইউরোপে যাওয়ার উদ্দেশে দেশ ছাড়ে। তুরস্ক হয়ে ইতালিতে আসে তারা। অক্টোবরে পরিবারটি ফ্রান্সে প্রবেশ করে। পরের গন্তব্য ছিল যুক্তরাজ্য।

২৭ অক্টোবর ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ডুবে যায় তাদের বহনকারী নৌকা। পরিবারের ৪ সদস্যের মরদেহ মিললেও খোঁজ ছিল না আর্টিনের। সোমবার নরওয়ে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নতুন বছরের প্রথম দিন নরওয়ের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় কারময় উপকূলে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে এত দিন তার পরিচয় মিলছিল না। অবশেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ওই ঘটনায় নরওয়ে পুলিশের তদন্ত প্রধান ক্যামিলা তেলে ওয়েগে বিবিসিকে বলেন, শিশু নিখোঁজ হওয়ার কোনো ঘটনা নরওয়েতে নথিভুক্ত হয়নি। এমনকি গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর কোনো পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। শিশুটির চেহারাও নরওয়ের মানুষের সঙ্গে মেলে না। এসব বিবেচনায় নিয়ে ধারণা করা হচ্ছিল, শিশুটি নরওয়ের নয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অসলো ইউনিভার্সিটি হাসপাতালে শিশুটির ডিএনএ পরীক্ষা করা হয়। স্বজনের ডিএনএ নমুনা পেতে বিলম্ব হওয়ায় মরদেহটি যে আর্টিনের, সেটা জানতে অনেক সময় লেগে যায়। এখন তার মরদেহ ইরানে স্বজনদের কাছে পাঠানো হবে।

বিবিসি বলছে, রাজনৈতিক পীড়ন ও বৈষম্যের কারণে ইরানের কুর্দি অধ্যুষিত অঞ্চলের মানুষ নিজ ভূমি ছেড়ে ইউরোপ যেতে বাধ্য হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা