আন্তর্জাতিক

ভারতে রাসায়নিক কারখানায় আগুন, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে একটি রাসায়নিক কারখানার স্যানিটাইজার প্রস্তুতকরণ ইউনিটে আগুন লেগে অন্তত ১৪ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সোমবার ওই কারখানায় ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে স্থানীয় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

বার্তা সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে, পুনের এসভিএস অ্যাকুয়া টেকনোলজিসের একটি প্ল্যান্টে সোমবার দুপুরের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি সেখানে উদ্ধারকাজে অংশ নিয়েছে।

স্থানীয় দমকলকর্মীরা এনডিটিভি’কে জানিয়েছেন, আগুন লাগার সময় কারখানাটির ভেতর অন্তত ৩৭ জন কর্মী ছিলেন। এখন পর্যন্ত ২০ জনকে বের করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষের তথ্যমতে, অগ্নিকাণ্ড শুরুর পর থেকে তাদের অন্তত ১৭ জন কর্মী নিখোঁজ।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে স্যানিটাইজার কারখানা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে।

আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং নিখোঁজ কর্মীদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এক দমকল কর্মকর্তা।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা