আন্তর্জাতিক

ঘানায় স্বর্ণ খনি ধসে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ ঘানার উত্তরাঞ্চলে এক স্বর্ণ খনি ধসের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে ঘটা এ দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, দেশটির বুরকিনা ফাসো সীমান্তবর্তী আপার ইস্ট অঞ্চলের তলানসি জেলার জিবানির দুর্গম খনি এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় এই খনি দুর্ঘটনা ঘটে।

পুলিশের মুখপাত্র ডেভিড ফিয়ানকো-অকিয়ারা এএফপিকে বলেন, আমরা সেখানে উদ্ধার অভিযান শুরু করেছি এবং বৃহস্পতিবার পর্যন্ত আমরা ৯ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা ধারণা করছি আরও তিনটি লাশ সেখানে আটকে পড়ে রয়েছে।তাদের মৃত বা জীবিতাবস্থায় উদ্ধার করতে আমরা সম্ভাব্য সবরকম চেষ্টা অব্যাহত রেখেছি।

এদিকে ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো দেশটির পরিবেশগত ক্ষতি সীমাবদ্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। পশ্চিম আফ্রিকার এ দেশের ছোট আকারের বিভিন্ন স্বর্ণ খনিতে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

সৌদিতে ৫১ ফ্লাইট ব্যাহত, সাড়ে ৫ হাজার যাত্রীর ভোগান্তি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত করা...

নতুন তিন নাটক নিয়ে হাজির হচ্ছেন নাজনীন নাহার নীহা

ছোটপর্দায় নিজের অভিনয়দক্ষতা ও সাবলীল উপস্থিতি দিয়ে...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

ফিফা থেকে বাংলাদেশ পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই স...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা