আন্তর্জাতিক

পাকিস্তানে ধর্ম অবমাননায় খ্রিস্টান দম্পত্তির মৃত্যুদণ্ড বাতিল

আর্ন্তজাতিক ডেস্ক: ধর্ম অবমাননার মামলায় জেলা ও দায়রা আদালতে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া এক খ্রিস্টান দম্পতিকে বেকসুর খালাসের রায় দিয়েছে পাকিস্তানের লাহোর হাই কোর্ট।

বৃহস্পতিবার (৪জুন) আদালত এই রায় দেয় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

২০১৪ সালে এই দম্পতিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। ২০১৩ সালের জুন মাসে তোবা টেক সিং জেলার গজরা সিটি পুলিশের কাছে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে স্থানীয় একটি স্কুলের দারোয়ান শাফকাত এমানুয়েল ও তার স্ত্রী শাগুফতা কাউসার মাসিহের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্থানীয় একজন ইমাম।

অভিযোগকারী মালিক মুহাম্মদ হোসাইন দাবি করেন, ইমানুয়েল তাকে ধর্ম অবমাননামূলক ক্ষুদে বার্তা পাঠিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে ইমানুয়েল ও শাগুফতাকে গ্রেফতার করা হয়। যদিও এফআইআর-এ শাগুফতার নাম ছিল না।

নিম্ন আদালত মামলার রায়ে তাদের মৃত্যুদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন ওই দম্পত্তি। বৃহস্পিতবার দুই বিচারপতির একটি বেঞ্চ তাদেরকে বেকসুর খালাসের রায় দিয়েছে। বিস্তারিত রায়ে খালাসের কারণ উল্লেখ করা হবে।

চার সন্তানের বাবা-মা এই দম্পতি এক সপ্তাহের মধ্যে মুক্তি পেতে পারেন। তবে অভিযোগকারী সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা