আন্তর্জাতিক

চীনের গানসু প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৯ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার পরাশক্তি চীনের গানসু প্রদেশে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত নয়জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনায় নিহতরা সকলেই রেলশ্রমিক ছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ৫টা ২৫ মিনিটে জিনচাং শহরে যাত্রীবাহী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটি উরুমকি থেকে হাঙজুর দিকে যাচ্ছিল। খবর বিবিসি নিউজের।

প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকাজ পরিচালনার জন্য ঘটনাস্থলে মেডিকেল ও ইমার্জেন্সি টিম পাঠানো হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনায় মেতে উঠেছেন নেটিজেনরা।

চীনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে একজন লিখেছেন, শ্রমিকরা যদি রেললাইন সংস্কারের কাজ করে থাকেন, তবে ট্রেনের চালকদের এ সম্পর্কে আগে জানিয়ে দেওয়া উচিত ছিল।

তার দাবি, নয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনা কীভাবে ঘটল তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। অবশ্যই জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা