আন্তর্জাতিক

বছরের প্রথম সূর্যগ্রহণ ১০ জুন

আন্তর্জাতিক ডেস্ক: এ বছর চন্দ্রগ্রহণের পর এবার আসছে সূর্যগ্রহণ। গত ২৬ মে চন্দ্রগ্রহণের দিন সুপার মুন ও ব্লাড মুন দেখা গিয়েছিল। এবার দুই সপ্তাহের মধ্যেই সূর্যগ্রহণ দেখা যাবে। এর ফলে অন্ধকারে ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৪.৩ শতাংশ।

আগামী ১০ জুন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসবে চাঁদ। ফলে গ্রহণে ঢাকা পড়বে সূর্য। তবে কেবল একটা বলয় দৃশ্যমান থাকবে। একে বলে ‘রিং অব ফায়ার’। সহজেই অনুমান করা যায়, আকাশের কোলে কেমন সৌন্দর্য বিচ্ছুরণ করবে এই দৃশ্য।

রাশিয়া, কানাডা, গ্রিনল্যান্ড ও উত্তর মেরু থেকে আগুনের বলয় দেখা যাবে। এর মধ্যে গ্রিনল্যান্ড থেকেই গ্রহণের চূড়ান্ত অবস্থা প্রত্যক্ষ করা যাবে। এছাড়া ইউরোপ ও এশিয়ার উত্তরাংশ থেকেও গ্রহণ দেখা যাবে। তবে সেখানে আংশিকভাবেই তা দেখা যাবে।

সাধারণভাবে সূর্যের খণ্ডগ্রাস, পূর্ণগ্রাস গ্রহণ ছাড়াও এই বলয়গ্রাস গ্রহণ দেখা যায়। এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে আগামী ৪ ডিসেম্বর। সেটিা হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকার বিভিন্ন প্রান্ত ও প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের কিছু অঞ্চল থেকে সেটা দৃশ্যমান হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা