আন্তর্জাতিক

পাকিস্তানের সিন্ধু প্রদেশে পানির ঘাটতি ৩৭ শতাংশ

সান নিউজ ডেস্ক : গত ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো ভয়াবহ পানি সংকটে পড়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশ। প্রদেশটির ‘গুদ্দু ব্যারেজ’র প্রধান প্রকৌশলী বলেছেন, 'প্রয়োজনের তুলনায় অন্তত ৩৭ শতাংশ পানির ঘাটতি রয়েছে এ অঞ্চলে।'

গুদ্দু ব্যারেজের প্রধান প্রকৌশলী দেশটির কৃষকদের উদ্দেশে আরও বলেছেন, 'পানি সংকটের কারণে আসন্ন মে-জুন মাসে ধানের চাষবাদ সম্ভব হবে না।' পানি পাওয়া যাবে কি না তা না জেনে তিনি কৃষকদের বীজ বপন না করার আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি ইন্ডাস রিভার সিস্টেমস অথরিটি (আইরএস এ) দেশটির পাঞ্জাব ও সিন্ধুর জন্য ৩২ শতাংশ পানি হ্রাসের সিদ্ধান্ত কার্যকর করেছে। এর আগে পাকিস্তানের সিন্ধু প্রদেশের কৃষক এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শ্রমিকরা সিন্ধু-পাঞ্জাব সীমান্তে বিক্ষোভের হুমকি দেয়। এভাবে পানি অপসারণকে তারা চুরির আখ্যা দেয়। প্রদেশের জলসীমা চুরি বন্ধের আহ্বানও জানিয়েছেন তারা। কর্মকর্তারা বলেছেন, 'সিন্ধুতে যে পানি সংকট আছে, তা তারা জানেন। পানির অভাব থাকার কারণেই সিন্ধুর পানি সরবরাহ কিছু দিন কমাতে হয়েছে।' সূত্র: হিন্দুস্থান টাইমস

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা