আন্তর্জাতিক

কাবুলে বাসে বোমা হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলায় চার জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও চার জন। বৃহস্পতিবার (৩ জুন) কাবুলের একটি মিনিবাসে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে আফগান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বার্তাসংস্থাটি জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে গত দুই দিনের এটা নিয়ে তৃতীয়বার হামলার ঘটনা ঘটল। দেশটিতে অবস্থান করা সেনাদের যুক্তরাষ্ট্র সরিয়ে নেওয়ার কারণে সামনের মাসগুলোতে এ ধরনের হামলা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনাসহ সকল বিদেশিকে সেনাকে পুরোপুরি সরিয়ে নেওয়ার কাজ চলছে।

আফগান পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানিয়েছেন, রাজধানী কাবুলের দক্ষিণ-পশ্চিমের একটি এলাকায় রাস্তার ওপর এই হামলার ঘটনা ঘটে। এলাকাটিতে মূলত শিয়া জনগোষ্ঠীর মানুষই বেশি বসবাস করে।

কোনো সংগঠন বা উগ্রবাদী গোষ্ঠী এখনও পর্যন্ত হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। এর আগে চলতি সপ্তাহে কাবুলে পর পর দুটি বাসে হামলায় কমপক্ষে ১০ ব্যক্তি নিহত হন। ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর ঘনিষ্ঠ একটি আফগান সংগঠন ওই হামলা চালিয়েছিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা