আন্তর্জাতিক

ইয়াসের পর আসবে নতুন ঘূর্ণিঝড় ‘গুলাব’

আন্তর্জাতিক ডেস্ক: পুরোনো ভাণ্ডার শেষ, শুরু হয়েছে নতুন তালিকা ধরে ঝড়ের নামকরণ। দেখতে দেখতে এ তালিকার পাঁচটি ঝড় বয়েও গেছে। এখন ভারত-বাংলাদেশ উপকূলে আতঙ্ক ছড়াচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস।

কিন্তু এরপর? পরের ঝড়ের নাম কী, নামটি কারা রেখেছে তা নিয়ে আগ্রহ রয়েছে অনেকের মনে। জেনে নেয়া যাক এ সম্পর্কে।

২০০৪ থেকে ২০২০-এই ১৬ বছরে আটটি দেশ মোট ৬৪টি ঘূর্ণিঝড়ের নাম রেখেছিল। সেই তালিকার সব নামের ব্যবহার শেষ। গত বছর নতুন পাঁচটি দেশকে নিয়ে প্রত্যেক দেশ থেকে ১৩টি নাম নিয়ে মোট ১৬৯টি নামের তালিকা তৈরি করা হয়েছে।

আগামী বছরগুলোতে সেখান থেকেই নামকরণ চলবে পরবর্তী ঝড়গুলোর।

এ অঞ্চলের ঝড়ের নামকরণ করা ১৩টি দেশ হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

এই তালিকায় পাঁচটি নতুন দেশ হলো ইরান, কাতার, সৌদি আরব, আমিরাত ও ইয়েমেন। এই ১৩টি দেশের দেয়া নামগুলোই ঘুরেফিরে ব্যবহার করা হবে আগামী ঝড়গুলোর ক্ষেত্রে।

এসব দেশের প্রস্তাবিত ঝড়ের নামের তালিকায় প্রথম সারিতে রয়েছে যথাক্রমে নিসর্গ, গতি, নিভার, বুরেভি, তাওকতে, ইয়াস, গুলাব, শাহীন, জওয়াদ, অশনি, সিতারং, মানদউস এবং মোখা।

এর মধ্যে নিসর্গ নামটি ছিল বাংলাদেশের দেয়া। গতি ভারতের, নিভার ইরানের, বুরেভি মালদ্বীপের এবং তাওকতে মিয়ানমারের দেয়া নাম। ঘূর্ণিঝড় ইয়াসের নাম রেখেছে ওমান। সেই হিসাবে পরবর্তী ঝড়ের নাম হবে পাকিস্তানের দেয়া তালিকা থেকে। আর পাকিস্তানের তালিকার প্রথম নামটি হচ্ছে গুলাব।

নতুন ঘূর্ণিঝড়ের জন্য পাঠানো ১৬৯ নাম

বাংলাদেশ : নিসর্গ, বিপর্যয়, অর্ণব, উপকূল, বর্ষণ, রজনী, নিশীথ, ঊর্মি, মেঘলা, সমীরণ, প্রতিকূল, সরবর, মহানিশা।

ভারত: গতি, তেজ, মুরাসু, আগ, ভায়ুম, ঝড়, প্রবাহ, নীড়, প্রভানজান, ঘূর্ণি, আমবুদ, জালাদি, ভিগা।

ইরান: নিভার, হামুন, আগভান, সিপান্দ, বুরান, আনাহিতা, আজআর, পোয়ান, আরশাম, হেনজামি, সাভাস, তাহামতান, তুফান।

মালদ্বীপ: বুরেভি, মিদহিল, কানি, ওডি, কিনাউ, এন্ধেরি, রিয়াউ, গুরুভা, কুবাংগি, হোরাংগু, থুনডি, ফানা।

মিয়ানমার: তাওকতে, মিগজায়ুম, নাগামান, কাজাথি, যাবাগজি, ইউয়ুম, মউইহু, কাউই, পিংকু, জিনগাউন, লিনইওনি,কাইকান, বাউপা।

ওমান: ইয়াস, রিমাল, সাইল, নাসিম, মুথন, সাদিম, দিমা, মানজর, রুকাম, ওয়াতাদ, আল-জারয, রাবাব, রাদ।

পাকিস্তান: গুলাব, আসনা, সাহাব, আফসান, মানাহিল, সুজানা, পারওয়ায, জান্নাতা, সারসার, বাদবান, সাররাব, গুলনার, ওয়াসেক।

কাতার: শাহীন, ডানা, লুলু, মউজ, সুহাইল, সাদাফ, রিম, রায়হান, আনবার, ওউদ, বাহার, সাফ, ফানার।

সৌদি আরব: জাওয়াদ, ফেনগাল, ঘাজির, আসিফ, সিদরাহ, হারিদ, ফাইদ, কাসির, নাখিল, হাবুব, বারেক, আরিম, ওয়াবিল।

শ্রীলঙ্কা: অশনি, শক্তি, জিগুম, গগনা, ভারামভা, গাজানা, নিবা, নিনাদা, ভিদুলি, ওঝা, সালিথা, রিভি, রুদু।

থাইল্যান্ড: সিতারাং, মনথা, থিয়ানুট, বুলান, ফুতালা, আইয়ারা, সামিংগ, কারইসন, মাতচা, মাহিংসা, ফারিওয়া, আাসুরি, থারা।

আরব আমিরাত: মানদউস, সেনইয়ার, আফুর, নাহ-হাম, কুফফাল, দামান, দিম, গারগুর, খুব, দিগল, আথমাদ, বুম, সাফার।

ইয়েমেন: মোখা, দিতওয়াহ, দিকসাম, সিরা, বাকহুর, ঘাওয়েযি, হাউফ, বালহাফ, ব্রম, শুকরা, ফারতাক, দারসাহ, সামহাহ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

মরক্কো ফ্রান্সের ম্যাচে রেফারি-ভিএআর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক 

মরক্কোর বিপক্ষে ম্যাচে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে রেফারি ও ভিএআরের...

শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিবন্ধন

দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে আন্তর্জাতিক ম...

বৃদ্ধি পাচ্ছে পানি, তলিয়ে যাচ্ছে গোমতী নদীর চর

কয়েক দিনের টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে কুমিল্লার গো...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা