আন্তর্জাতিক

মাস্ক না পরায় দেড় বছরের শিশুকে জরিমানা!

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের লাগাম টেনে ধরতে নানা ধরনের চেষ্টা করে যাচ্ছে ভারত। এর অংশ হিসেবে জনগণকে মাস্ক পড়ায় বাধ্য করতে নেয়া হচ্ছে নানা কঠোর পদক্ষেপও। তবে এসব করতে গিয়ে সেখানে ঘটছে বিভিন্ন অপ্রত্যাসিত ঘটনাও।

সম্প্রতি মধ্য প্রদেশের ওল্ড গালা মান্ডিতে ঠিকভাবে মাস্ক না পরার জন্য জরিমানা দিতে হয়েছে দেড় বছরের এক শিশুকে। তার অভিভাবকের কাছ থেকে এজন্য নগদ ১০০ টাকা জরিমানা আদায় করেছে পুলিশ।

মধ্য প্রদেশের হাউসিং বোর্ড কলোনি থেকে গাড়ি নিয়ে ওল্ড গালা মান্ডিতে ফিরছিল একটি পরিবার। তাদের সঙ্গে ছিল দেড় বছরের এক শিশুও।

গালা মান্ডিতে পৌঁছানোর কিছু আগে পুলিশের চেক পয়েন্টে তাদের গাড়ি দাঁড় করানো হয়। এসময় গাড়ির মধ্যে বসে থাকা দেড় বছরের শিশুর মাস্ক মুখে ছিল না। একটা কান থেকে ঝুলছিল। তা নজরে পড়তেই জরিমানা করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বেশির ভাগ মানুষই মাস্কের ঠিকমতো ব্যবহার জানেন না। কখনও মাস্ক কানে ঝোলে, কখনও নাকের নিচে নেমে থাকে, আবার কখনও থুতনিতে নামানো থাকে।

এভাবে মাস্ক পরলে সংক্রমণের আশঙ্কা থাকে। দেশে যেভাবে করোনাভাইরাস ছড়াচ্ছে তাতে প্রশাসনকে অনেক কড়া হতে হয়েছে। না হলে সংক্রমণ রোধ করা সম্ভব নয়।

তবে বিতর্কের সৃষ্টি করেছে জরিমানার রশিদ। কারণ সেই রশিদে জরিমানা করা শিশুর বয়স ৩৫ বছর বলে উল্লেখ করা হয়েছে। বিতর্কিত এই রশিদ সম্পর্কে কোনো মন্তব্য করেনি পুলিশ।

সূত্র: আনন্দবাজার, ফ্রি প্রেস জার্নাল

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা