আন্তর্জাতিক

অদ্ভদ মাস্ক পরে ঘুরছেন সাধু!

আর্ন্তজাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। করোনার কবল থেকে রেহাই পাওয়ার জন্য মাস্কই ভরসা।

আর সেই মাস্ক পরেই সবাইকে অবাক করে দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের এক সাধু। নিম-তুলসিপাতা আর দড়ির সমন্বয়ে তৈরি মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি ইন্টারনেটে তার সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এক সাধু মুখে নিম-তুলসিপাতার তৈরি ‘আয়ুর্বেদিক মাস্ক’ পরে ঘুরে বেড়াচ্ছেন। বাজারে চলমান সূতি, সার্জিক্যাল কিংবা এন ৯৫ মাস্কের পরিবর্তে তিনি কেন এমন মাস্ক পরেছেন জানতে চাইলে ভিডিওতে তিনি বলেন, তুলসি, নিম দুইটাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং জীবাণুনাশক। তাই অনেক চিন্তা-ভাবনার পর নিম ও তুলসিপাতা দিয়ে তিনি এই মাস্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতের একজন সরকারি কর্মকর্তা রুপিন শর্মা ব্যতিক্রমী এই মাস্কের ভিডিওটি শেয়ার করেন। তবে আদৌ ওই মাস্ক করোনাভাইরাস রুখতে সাহায্য করে কি-না সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। তার ওই টুইট ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে তার রিটুইটও করেছেন। হু হু করে বইছে কমেন্টের ঝড়।

দেশীয় সামগ্রীতে তৈরি মাস্ক মন ছুঁয়েছে অনেকে। কেউ কেউ সাধুকে ‘আত্মনির্ভর’ বলেও মন্তব্য করেছেন। তবে তার মাস্ক সাড়া ফেললেও ভাইরাস প্রতিরোধে তা কেমন কার্যকর ভূমিকা রাখবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা