আন্তর্জাতিক

ঢাকাকে স্বাগত জানালো তেল আবিব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি পাসপোর্ট থেকে ইসরাইল ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরাইল। বিষয়টি নিয়ে টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরাইলি দূত এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-মহাপরিচালক গিলাদ কোহেন।

বিষয়টিকে 'সুখবর' উল্লেখ করে শনিবার (২২ মে) এক টুইটে এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি লিখেছেন- ‘সুখবর! বাংলাদেশ ইসরাইলে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে। এটি স্বাগত জানাবার মতো একটি পদক্ষেপ।’

টুইটে কোহেন বাংলাদেশ সরকারকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনেরও আহ্বান জানিয়ে লিখেছেন- ‘আমি বাংলাদেশ সরকারকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই যাতে আমাদের উভয় দেশের জনগণ তা থেকে সুবিধাপ্রাপ্ত হয় এবং সমৃদ্ধি অর্জন করতে পারে।’

সাননিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা