আন্তর্জাতিক

বিশ্বে করোনায় ১১ হাজার প্রাণহানি  

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতী করোনার তাণ্ডব। এতে প্রতিদিন প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। দীর্ঘ হচ্ছে সংক্রমণের তালিকাও। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন প্রায় ১১ হাজার মানুষ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ লাখ ৬৮ এ।

ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫ লাখ ৭১ হাজার মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ কোটি ৭০ লাখ। ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেড়েছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা।

রোববার (২৩ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানায়। সর্বশেষ তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৮০৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ লাখ ৬৮ হাজার ৬৫৩ জনে।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৫ লাখ ৭১ হাজার ৯৩০ জন। এতে ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৭০ লাখ ৪০ হাজার ৭৬৬ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৩৩৩ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৩ হাজার ৮৭৬ জন মারা গেছেন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৬৫ লাখ ২৮ হাজার ৮৪৬ জন এবং মারা গেছেন ২ লাখ ৯৯ হাজার ২৯৬ জন।

এছাড়া তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছে, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, জার্মানি এবং স্পেন। বাংলাদেশের অবস্থান ৩৩ এ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা