আন্তর্জাতিক

সাড়ে ৬ কিমি. লম্বা কেক!

সাননিউজ ডেস্ক: পৃথিবীর সবচেয়ে বড় কেক তৈরি করেছে ভারতের কেরালার ত্রিশূর জেলার একটি বেকারি প্রতিষ্ঠান। মূলত গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে এমন কেক তৈরি করেছেন বলে জানান তিনি ।

বুধবার ওই বেকারিতে তৈরি করা হয় সাড়ে ৬ কিলোমিটার লম্বা একটি কেক। কেকটি তৈরিতে কাজ করেছেন দেড় হাজারের মতো শেফ। ডিডব্লিউ’র খবর।

এত বিশাল আকারের কেকটি বানানোর জন্য তারা বেছে নেন ত্রিশূরের রাস্তা। সেখানে সারি সারি দাঁড়িয়ে টেবিলের ওপর বসানে হয় চকলেটের প্রতিটি স্তর।

প্রায় ৬০ হাজার পাউন্ডের কেকটি চার ইঞ্চির প্রশস্ত এবং পুরু ভ্যানিলা স্বাদের কেকটি হয়তো গিনেস বুকে অতি শিগগির নাম লেখাতে যাচ্ছে।

দেড় হাজার শেফ চার ঘণ্টা একসঙ্গে কাজ করে তৈরি করেছে এই কেকটি। কেকটিতে চিনি এবং ময়দা দেয়া হয়েছে ১২ হাজার কিলোগ্রামের মতো।

বেকার্স অ্যাসোসিয়েশন কেরালা (বেক) আয়োজিত এই ইভেন্টটি দেখতে ভিড় জমাচ্ছেন অনেক মানুষ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে কেকটিকে ৬ হাজার ৫০০ মিটার হিসেবে বিবেচনা করছে।

এর আগে ২০১৮ সালে চীনের জিসে বেকারি প্রতিষ্ঠানটি ৩.২ কিলোমিটার দৈর্ঘ্যরে ফ্রুটকেকটি নাম লিখিয়েছিল গিনেস বুক অব ওয়ার্ল্ডে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা