আন্তর্জাতিক

কয়েক দিনের মধ্যে আদালতে হাজির হবেন সু চি

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির শারীরিক অবস্থা ভালো এবং আগামী কয়েক দিনের মধ্যে তাকে আদালতে হাজির করা হবে। বৃহস্পতিবার হংকংয়ের ফোনিক্স টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন সামরিক জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং।

সু চিকে ক্ষমতাচ্যুতের পর এই প্রথম জান্তা প্রধান কোনো বিদেশি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিলেন। দুই ঘণ্টাব্যাপী সাক্ষাৎকারটির পুরো অংশ এখনও সম্প্রচারিত হয়নি।

জেনারেল মিন অং বলেছেন, ‘অং সান সু চির স্বাস্থ্য ভালো আছে। তিনি বাড়িতে অবস্থান করছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে তিনি আদালতে হাজির হবেন।’

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর পর থেকে গৃহবন্দি রাখা হয়েছে সু চিকে। বেশ কয়েকটি অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা