আন্তর্জাতিক

১০ কোটি টাকায় বিক্রি হলো চিঠিটি

আন্তর্জাতিক ডেস্ক : বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি নিলামে ১২ লাখ ডলারের (প্রায় ১০ কোটি টাকা) বেশি দামে বিক্রি হয়েছে। এতে পদার্থবিজ্ঞানের সুপরিচিত সমীকরণ E=mc2 এর উল্লেখ রয়েছে।

চিঠিটি প্রত্যাশিত মূল্যের চেয়েও তিনগুণ বেশিতে বিক্রি হয়েছে। শুক্রবার (২১ মে) বোস্টনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন এমন খবর দিয়েছে।-খবর বিবিসি ও গার্ডিয়ানের

অজ্ঞাত এক নথি সংগ্রাহক এটি কিনে নিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এর বাইরে আর তিনটি নথিতে আইনস্টাইনের হাতে লেখা E=mc2 পাওয়া গেছে।

আইনস্টাইনের এ সমীকরণটি প্রথম প্রকাশিত হয় ১৯০৫ সালে। একটি বৈজ্ঞানিক নিবন্ধে তিনি এটি প্রকাশ করেছিলেন। এতে আলোর গতি ও বস্তুর ভরের সঙ্গে শক্তির সম্পর্ক তুলে ধরা হয়েছে।

পোলিশ-আমেরিকান পদার্থবিদ লুদভিগ সিলভারস্টেইনকে লেখা চিঠিটিই এখন পর্যন্ত কারো ব্যক্তিগত সংগ্রহ থেকে পাওয়া একমাত্র নথি, যেখানে আইনস্টাইন নিজের হাতে সমীকরণটি লিখেছিলেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা