আন্তর্জাতিক

হ্যাকারের কবলে এয়ার ইন্ডিয়া

আন্তর্জাতিক ডেস্ক : হ্যাকারদের কবলে পড়েছে ভারতীয় উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়ার সার্ভার। এতে ৪৫ লাখ যাত্রীর ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্যসহ ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

দেশটির বিমান সংস্থার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘২০১১ সালের ২৬ আগস্ট থেকে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে এয়ার ইন্ডিয়ার কাছে যত তথ্য নথিভুক্ত হয়েছিল, তা সবই হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এর মধ্যে যাত্রীদের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, পাসপোর্ট, টিকিট এবং ক্রেডিট কার্ডের তথ্যও রয়েছে। প্রাথমিকভাবে তথ্য বেহাত হওয়া যাত্রীর সংখ্যা ৪৫ লাখ বলে ধারণা করা হচ্ছে।’

এদিকে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তথ্য চুরি যাওয়ার পরেও তাদের সিস্টেমে অস্বাভাবিক কিছু ঘটেনি। যা কিছুটা স্বস্তির বলেই মনে করা হচ্ছে। এছাড়া তথ্য চুরি যাওয়ার পর যেসব পদক্ষেপ নেওয়া দরকার, তা এরই মধ্যে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে পরবর্তীতে যে কোনো ধরনের ঝুঁকি বিবেচনায় নিয়ে যাত্রীদের পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র : আনন্দবাজার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা