ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফুট ওভারব্রিজের নিচে বিমান (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: ফুট ওভারব্রিজের নিচে বিমান। বিষয়টি অবাক করার মতো হলেও ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লির একটি জনবহুল ফুট ওভারব্রিজের নিচে। সেখানে এয়ার ইন্ডিয়ার একটি বিমান আটকা পড়েছে বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোড়ন তুলেছে।

ভিডিওতে দেখা গেছে, পাখাবিহীন আটকা পড়া বিমানটির পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। দর্শকদের মনে হতে পারে বিমান রাস্তা দিয়ে চলাচল করছে।

কিন্তু আসল ঘটনা হলো, এয়ার ইন্ডিয়ার কাছ থেকে নিলামে বিমানটি কেনার পর রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় বিমানটি ব্রিজের নিচে আটকা পড়ে বলে স্থানীয় ফ্যাক্ট চেকাররা জানিয়েছেন।

ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের অনেকেই জানান, বেশ কয়েকদিন ধরেই বিমানটি ব্রিজের নিচে আটকা পড়ে আছে। বিমান পরিবহনের আগে রাস্তা ভালোমতো দেখে নেয়া উচিত ছিলো বলেও মন্তব্য করেন অনেকে।

টুইটারে ভিডিওটি শেয়ার করে এক ভারতীয় সাংবাদিক লিখেছেন, বিমানটি ভাঙারি হিসেবে বিক্রি করে দেয়া হয়েছে। এখন আর এর সঙ্গে এয়ার ইন্ডিয়ার কোনো সম্পর্ক নেই।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, বিমানটির ব্যাপারে দিল্লি এয়ারপোর্টের কাছে কোনো তথ্য নেই। পরিবহনকালে ড্রাইভারের ভুলে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের পশ্চিমবঙ্গেও এয়ার ইন্ডিয়ার একটি বিমান ব্রিজের নিচে আটকা পড়ে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা