আন্তর্জাতিক

সুদানে ৪ আইএস সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন চার সদস্য নিহত হয়েছেন। রাজধানী খার্তুমে তারা নিহত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিস।

মঙ্গলবার (৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (৪ অক্টোবর) দক্ষিণাঞ্চলীয় জাবরা জেলায় এ ঘটনা ঘটে। এতে একজন সামরিক কর্মকর্তাও নিহত হন। আহত হয় অন্তত তিনজন। ঘটনার সময় সন্ত্রাসী গোষ্ঠীটি নিরাপত্তা বাহিনীর ওপর ভারী গুলি এবং রকেট চালিত গ্রেনেড ছুড়ে।

জাবরা এলাকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আবাসিক এলাকার একটি বিল্ডিংয়ের মধ্যে নিরাপত্তা বাহিনী ও একটি গোষ্ঠীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় ওই এলাকার প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়।

এর আগে গত মঙ্গলবার একই জেলায় ইসলামিক স্টেটের সঙ্গে এক সংঘর্ষে জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের পাঁচ সদস্য নিহত ও ছয়জন আহত হন। তাই নিরাপত্তা বাহিনীর সদস্যরা সোমবার সেখানে অভিযান চালায়। এসময় বিভিন্ন দেশের ১১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করে তারা।

যদিও সুদানে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনা খুবই কম। জানা গেছে, আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন দেশটিতে ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের চাপে লাদেনকে বহিষ্কার করেছিল সুদান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা