আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বাড়ি বিক্রি করলেন কমলা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার নিজের বাড়ি বিক্রি করেছেন। ১৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে ওয়াশিংটনে অবস্থিত বাড়িটি বিক্রি করেছেন বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ওয়েস্ট এন্ড এলাকায় অবস্থিত এই বাড়িতে ২টি বেডরুম ও ২টি বাথরুম রয়েছে। ছয়মাস আগে বাড়িটি বিক্রির ঘোষণা দেওয়া হলেও সম্প্রতি সেটি সম্পন্ন হয়। বিক্রি করে দেওয়া এই বাড়িটি ২০১৭ সালের অক্টোবরে ১৭ লাখ ৫০ হাজার ডলারে কিনেছিলেন কমল্যা হ্যারিস ও তার স্বামী ডগ এমহফ।

মার্কিন রিয়েল এস্টেট ওয়েবসাইট জিলও’র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ১ হাজার ৭৩০ বর্গফুটের এই বাড়িটির জন্য গত এপ্রিলে ১৯ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় পৌনে ১৭ কোটি টাকা) দাম চেয়েছিলেন কমলা হ্যারিস ও ডগ এমহফ। তবে এই দামে বিক্রি না হওয়ায় গত জুলাই মাসে মূল্য কমিয়ে ১৮ লাখ ৫০ হাজার ডলার নির্ধারণ করেন তারা। অবশ্য বাড়িটি বিক্রি হলেও তাৎক্ষণিকভাবে ক্রেতার পরিচয় এখনও জানা যায়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা