ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুকুরের জন্য বিমানের কেবিন ভাড়া

নিজস্ব প্রতিবেদক: নিজের পোষা কুকুরের জন্য ভারতের চেন্নাই থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের বিজনেস ক্লাসের একটি কেবিন ভাড়া করে তাক লাগিয়ে দিয়েছেন এক ব্যক্তি। দুই ঘণ্টার ওই ফ্লাইটের জন্য আড়াই লাখ রুপি ব্যয় করেন তিনি।

ভারতের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার ১২ আসন বিশিষ্ট জে-ক্লাস কেবিনটি ভাড়া করা হয় পোষা কুকুরটির জন্য। এর আগেও এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে কুকুর ভ্রমণ করেছে। তবে সম্ভবত এই প্রথম বিজনেস ক্লাসের পুরো কেবিন কোনো পোষা প্রাণীর জন্য ভাড়া করা হয়েছে।

ভারতে একমাত্র এয়ার ইন্ডিয়াতেই প্যাসেঞ্জার কেবিনে পোষা প্রাণীদের বহনের অনুমতি দেওয়া হয়। একটা ফ্লাইটে সর্বোচ্চ দুইটা পোষা প্রাণী বহনের অনুমতি দেওয়া হয়। পোষা প্রাণীদের বিমানের সর্বশেষ সারিতে বসানো হয়।

মজার তথ্য হচ্ছে, চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ রুটে দুই হাজার পোষা প্রাণী বহন করা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা