আন্তর্জাতিক

ইঁদুরের উৎপাতে বিপর্যস্ত দেশ!

আন্তর্জাতিক ডেস্ক: লাখ লাখ ইঁদুরের আক্রমণ। আর তাতে বিপর্যয়ের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। কয়েক মাস ধরে চলছে এই তাণ্ডব। অবশেষে অতিষ্ঠ হয়ে ফসল ও যন্ত্রপাতি বাঁচাতে বিষ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

শুক্রবার (২১মে) এ খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। ইঁদুরের উৎপাত সবচেয়ে বেশি দক্ষিণ অস্ট্রেলিয়াতে। ধারণা করা হচ্ছে শীতের কারণে ক্ষুধার্ত ইঁদুর মানুষের বাড়িতে ঢুকে পড়ছে।

প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী বলেছেন, মৃত ইঁদুরই একমাত্র ভালো ইঁদুর। বৃহস্পতিবার কর্তৃপক্ষ ঘোষণা করেছে, তারা পাঁচ হাজার লিটার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইঁদুর মারার কেমিক্যাল’ মজুদ করেছে। এই কেমিক্যালের একটি ডোজেই ইঁদুরের মৃত্যু হবে।

সরকারের এই পদক্ষেপে যে সবাই খুশি তেমন কিন্তু নয়। অনেকে বিষ প্রয়োগে ইঁদুর নিধনের বিরোধিতা করে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, খাদ্যশস্য বাঁচাতে এই কেমিক্যাল দিয়ে ইঁদুর মারতে গেলে অন্য প্রাণীও হুমকিতে পড়তে পারে।

সূত্র: সিএনএন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা