আন্তর্জাতিক

করোনা ঠেকাতে করোনা দেবীর পূজা!

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি শুরুর পর থেকে সবচেয়ে বাজে সময় পার করছে ভারত। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে দৈনিক মৃত্যু রয়েছে চার হাজারের ওপরে, দৈনিক সংক্রমণের সংখ্যাও আড়াই লাখের আশেপাশে।

এই অবস্থায় করোনার হাত থেকে বাঁচতে শুরু করা হয়েছে ‘করোনা দেবী’র পূজা। তৈরি করা হয়েছে পুরো মন্দির। বিশেষ প্রার্থনা সহযোগে ঢাকঢোলের সঙ্গে পূজা করা হচ্ছে করোনা দেবীর।

ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। সেখানে কামাটচিপুরী আধিনাম মন্দিরে বসানো হয়েছে ‘করোনা দেবী’র মূর্তি।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, মূল শহরের বাইরে অবস্থিত এই মন্দিরে রয়েছে দেড় ফুট লম্বা গ্রানাইট শিলায় নির্মিত ‘করোনা দেবী’। সাজানো হয়েছে ঘন কেশে লাল রঙের পোশাকে।

মন্দিরের এক সেবাইত জানান, ‘এই মারণাত্মক রোগকে একমাত্র করোনা দেবীই কাবু করতে পারেন। দেবীকে সন্তুষ্ট করতে ৪৮ দিনের বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে মন্দিরে। যদিও লকডাউন মেনে জনসাধারণের জন্য তা খুলে দেওয়া হবে না।’

মন্দিরের ম্যানেজার আনন্দ ভারতী বলেন, ‘রোগের প্রাদুর্ভাব থেকে বাঁচতে দেব-দেবীর শরণাপন্ন হওয়া বহু বছরের রীতি। প্লেগ মারিয়াম্মন মন্দিরের স্থাপন যেমন একটি উদাহরণ।’ বহু সাধনার পর মন্দির স্থাপনেই করোনার প্রতিকার খুঁজে পেয়েছেন তিনি।


প্রসঙ্গত, বিংশ শতাব্দীর শুরুতে তামিলনাড়ুতে প্লেগ ছড়িয়ে পড়ে। প্লেগ মারিয়াম্মন মন্দির স্থাপন করে সেখানে সেসময় প্রার্থনা করা হতো। ‘করোনা দেবী’র ওপর ভরসা রাখছেন স্থানীয়রাও। আর তাই এই মন্দিরে আয়োজন করা হবে যজ্ঞও।

তবে করোনা দেবীর মন্দির ভারতে এই প্রথম নয়। করোনা দেবীকে নিয়ে এটি ভারতের দ্বিতীয় মন্দির। গত বছর কেরালার কোল্লমা জেলায় এক পুরোহিত তার বাড়িতে করোনা তাড়াতে এমনই এক দেবীর মন্দির স্থাপন করেন।

মন্দিরের পুরোহিত বার্তাসংস্থা এএনআই’কে বলেন, ‘আমরা অব্যাহত ভাবে করোনা দেবীর পূজা করছি যেন তিনি আমাদের ওপর দয়া দেখান এবং ভাইরাসের হাত থেকে আমাদেরকে মুক্তি দেন।’

ভারতে করোনা মহামারির তাণ্ডব চলছেই। শুক্রবার (২১ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৫৯১ জন। এর মাধ্যমে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৯৯১ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ২০৯ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯১ হাজার ৩৩১ জনে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা