আন্তর্জাতিক

বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু নিহত হয়েছেন। শুক্রবার (২১ মে) বিকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় এ দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় ইব্রাহিম আত্তাহিরুর সঙ্গে থাকা বাকি আরোহীও নিহত হয়েছেন।

শনিবার (২২ মে) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, সরকারি সফরে যাওয়ার পথে শুক্রবার কাদুনা বিমানবন্দরের পাশে ইব্রাহিম আত্তাহিরুকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা জানা যায়নি।

এক বিবৃতিতে নাইজেরীয় বিমান বাহিনী জানায়, সরকারি সফরে যাওয়ার পথে কাদুনা ইন্টারন্যাশনাল বিমানবন্দরের কাছাকাছি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরুসহ বাকি আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার বিস্তারিত পরিবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে নাইজেরিয়ার সেনাপ্রধানের দায়িত্ব নেন ইব্রাহিম আত্তাহিরু।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি নাইজেরিয়ার রাজধানী আবুজার বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত হয় সামরিক বাহিনীর একটি বিমান। মীনাগামী এই বিমানটি উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়ায় বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই বিমানের সাত আরোহী নিহত হন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা