আন্তর্জাতিক

দুই বোনকে বিয়ে, বর গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: এক দিনে বিয়ের মঞ্চেই দুই বোনকে বিয়ে। উভয় পরিবারের সম্মতি এবং উপস্থিতি। বিয়ে করার পর তা হিন্দু আইন পরিপন্থী অভিযোগে ওই বরকে গ্রেফতার করেছে ভারতের কর্নাটক রাজ্যের কোলার জেলার পুলিশ। খবরটি জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

বিয়ে নিয়ে বর ও তার পরিবারের সঙ্গে দুই বোনের পরিবারও খুশি ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই আনন্দ বিষাদে পরিণত হয়েছে যখন হিন্দু বিবাহ আইন অনুযায়ী কোনো ব্যক্তি একসঙ্গে দুজনকে বিয়ে করতে পারেন না অভিযোগ তুলে পুলিশ বরকে গ্রেফতার করে।

হিন্দু বিবাহ আইনের বরাত দিয়ে পুলিশের দাবি, আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ের আগে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ বাধ্যতামূলক। তাই নিয়ম ভাঙার অপরাধে দুই বোনের স্বামীকে গ্রেফতার করে তারা জেল হেফাজতে পাঠিয়েছে স্থানীয় পুলিশ।

ঘটনাটি ঘটেছে কোলারের মুলাবাগিলু গ্রামে। উমাপাতি নামের ৩০ বছর বয়সী এক যুবক গত ৭ মে একই গ্রামের ১৯ ও ১৬ বছর বয়সী দুই বোনকে বিয়ে করেন। গত শনিবার ওই বিয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সোমবার পুলিশ উমাপতিকে গ্রেফতার করে।

বড় বোন ললিতাকে বিয়ের প্রস্তাব দিলেও ললিতা বিয়েতে রাজি হলেও শর্ত হিসেবে ছোট বোন সুপ্রিয়াকে একসঙ্গে বিয়ে করতে বলেন। কারণ বাক প্রতিবন্ধী সুপ্রিয়ার বিয়ে হচ্ছিল না।

পরে দুই পরিবারের সম্মতিতেই উমাপতি দুই বোনকে একই মণ্ডপে বিয়ে করেন।

স্থানীয় সূত্রে জানা যচ্ছে যে, এই ধরনের ঘটনা ওই পরিবারে আগেও ঘটেছে। কনের বাবা নাগরাজাপাও একই মণ্ডপে দুই বোনকে বিয়ে করেছিলেন। কারণ দুই বোনের একজন বাক প্রতিবন্ধী ছিলেন।

তবে হিন্দু বিবাহ আইন অনুযায়ী, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ না হওয়া পর্যন্ত দ্বিতীয় বিয়ে আইনত বিয়ে হিসেবে বিবেচিত হবে না।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা