আন্তর্জাতিক
বিশ্ব করোনা পরিস্থিতি

মৃত্যু পৌণে দুই লাখ, আক্রান্ত ২৫ লাখ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছে এক লাখ ৭৫ হাজার ৭৫৯ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৬২ জনের।

২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৫৬ হাজারেরও বেশি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লাখ ৩৬ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৭৭ হাজার ৪২ জন। অতিরিক্ত ঝুঁকিতে রয়েছে ৫৭ হাজার ৫৭১ জন। তাদের বাচার সম্ভাবনা খুবি কম বলে জানিয়েছে চিকিৎসকরা।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় মারা গেছে এক হাজার ৪৮৪ জন। করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯৯৫ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১২ হাজারেরও বেশি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪ হাজার ছাড়ালো। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৮১ হাজার ৮১০ জন।

যুক্তরাষ্ট্রের পর আজ সবচে বেশি মারা গেছে যুক্তরাজ্যে। নতুন করে মৃত্যু হয়েছে ৮২৮ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৩৭ জনে। আক্রান্ত হয়েছে ১ লাখ ২৯ হাজারেরও বেশি।

ফ্রান্সে নতুন করে মৃত্যু হয়েছে ৫৩১ জনের। এ নিয়ে দেশটিতে মারা গেছে ২০ হাজার ৭৯৬ জন। আক্রান্ত হয়েছে এক লাখ ৫৮ হাজারেরও বেশি।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৩৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৬৪৮‌ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৩ হাজারেরও বেশি।

স্পেনে নতুন করে মারা গেছে ৪৩০ জন। মোট মারা গেছে ২১ হাজার ২৮২ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৪ হাজারেও বেশি।

করোনায় বেলজিয়ামে প্রাণহানি হয়েছে ১৭০ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯৮ জনে। আক্রান্ত ৪০ হাজারেরও বেশি।

জার্মানীতে নতুন করে মারা গেছে ৮৬ জন। এ নিয়ে মারা গেলে ৪ হাজার ৯৪৮ জন। আক্রান্ত প্রায় দেড় লাখ।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে হঠাৎ গত ১৮ এপ্রিল মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়ালেও এর পর কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩২ জনের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা