আন্তর্জাতিক

লকডাউন শিথিলে ৬ শর্ত দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের অধিকাংশ দেশে জারি করা হয়েছে লকডাউন। এই লকডাউনের কারণে থমকে গেছে দেশগুলোর অর্থনীতির চাকা।

অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে করোনাভাইরাসের হটস্পট হিসেবে পরিচিত ইতালি ও স্পেন লকডাউন শিথিল করেছে।

একই কারণে ইসরায়েল, ডেনমার্ক, অস্ট্রিয়াও এরইমধ্যে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছে। এদিকে প্রায় তিন সপ্তাহ ধরে চালু করা লকডাউন গেল সোমবার (২০ এপ্রিল) আংশিক শিথিল করেছে নিউজিল্যান্ড।

যুক্তরাষ্ট্রেও শিগগিরই লকডাউল তুলে নেয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে দেশগুলোর লকডাউন তুলে নেয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, লকডাউন তুলে নেয়া হলে আবারো মারাত্মকভাবে ফিরে আসতে পারে করোনাভাইরাস।

লকডাউন তুলে নেয়ার বিষয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে ছয়টি শর্তের কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া ছয়টি শর্ত হলো:

১. ভাইরাসটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসা।

২. স্বাস্থ্য ব্যবস্থায় নতুন আক্রান্ত দ্রুত সনাক্ত, পরীক্ষা, বিচ্ছিন্ন এবং চিকিৎসা করার পাশাপাশি ঘনিষ্ঠ যোগাযোগগুলির সন্ধান করার ক্ষমতা রাখা।

৩ . করোনার ঝুঁকিপূর্ণ পরিবেশে ঝুঁকি কমানোর ব্যবস্থা করা।

৪ . কর্মক্ষেত্র, স্কুল এবং দোকানগুলোতে প্রতিরোধমূলক ব্যবস্থা স্থাপন করা।

৫ . ভাইরাসের আমদানি ঝুঁকির ব্যবস্থাপনা করা।

৬ .পুরো সম্প্রদায়কে শিক্ষিত করতে হবে এবং নতুন নিয়মের সাথে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা থাকতে হবে।

ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য অনুযায়ী করোনাভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৫ লাখ ৩ হাজার ৪৫৬ জন। মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ৮১০ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

নতুন ঋণ কর্মসূচিতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনু...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা