আন্তর্জাতিক

ইরানে করোনাক্রান্তদের ৯২ শতাংশ সুস্থ

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্বের প্রায় সকল দেশেই আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কিন্তু এদিক থেকে ইরান বিশ্বকে দিলো একটি সুসংবাদ। তাদের দেশের আক্রান্তের ৯২ ভাগ মানুষই সুস্থ হয়ে এখন বাড়ি ফিরেছেন।

ইরানে এ পর্যন্ত মোট ৮৪ হাজার ৮০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রায় ৬১ হাজার রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। পরিসংখ্যানে দেখা গেছে, শতকরা ৯২ ভাগ রুগীই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৯৭ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রুগীর সংখ্যা ৮৪ হাজার ৮০০ জন। এর মধ্য থেকে গত একদিনে মারা গেছেন ৮৮ জন। এর আগের দিন মৃত্যুবরণ করেন ৯৩ জন। সব মিলিয়ে ইরানে এই রোগে মৃতের সংখ্যা ৫ হাজার ২৯৭ জনে পৌঁছেছে।

কিয়ানুশ জাহানপুর উল্লেখ করেন, গত ১৪ এপ্রিল থেকে মৃতের সংখ্যা দুই অঙ্কের ঘরে নেমে এসেছে। এর আগে ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিনই শতাধিক মানুষ প্রাণ হারাত।

ইরানে এ পর্যন্ত ৩ লাখ ৬৫ হাজার ৭২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনাভাইরাস মহামারি মোকাবেলার জন্য ইরানের জনসাধারণের ওপর স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হয়েছে। এতদিন করোনা রোগীদের নিয়ে যারা কাজ করেছেন তাদেরকেও এই স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা