আন্তর্জাতিক

সোমবার মমতার মন্ত্রিসভার শপথ 

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন আগামী সোমবার।

রাজভবন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সোমবার সকাল ১১টায় রাজভবনে মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে কোভিড সংক্রমণের জন্য শপথ অনুষ্ঠান হবে সংক্ষিপ্ত।

গত বুধবার রাজভবনে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্ত্রিসভার বাকি সদস্যদের ওই দিন শপথ গ্রহণ হয়নি। বাকি মন্ত্রীদের আগামীকাল রোববার শপথ নেওয়ার কথা থাকলেও শপথ অনুষ্ঠান একদিন পেছানো হলো।

সোমবার শপথ নেবেন ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রীরা। অন্যদিকে, এবার কোভিডের কারণে মন্ত্রীদের শপথ অনুষ্ঠান জাকজমকপূর্ণ হবে না বলে জানিয়েছে রাজভবন। আর কোভিড বিধি মেনেই সমস্ত অনুষ্ঠান হবে। মমতার শপথ গ্রহণও কড়া কোভিড বিধি মানা হয়েছিল।

সোমবার শপথ নেওয়ার পরই মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে নবান্নে। ওই দিন বেলা ৩টা থেকে শুরু হবে বৈঠক।

সেখানেই নতুন মন্ত্রীদের কাজ নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। অন্য দিকে, কারা কারা মমতার মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন তা এখনও জানানো হয়নি।

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, রাজ্য মন্ত্রিসভায় পুরনোদের পাশাপাশি থাকবে অনেক নতুন মুখ। উল্লেখ্য, গত ২ মে ঘোষিত ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেস।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা