আন্তর্জাতিক

গুলি চালাল ষষ্ঠ শ্রেণির ছাত্রী, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর গুলিতে দুই শিক্ষার্থী ও স্কুলটির এক কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, বৃহস্পতিবার (৬ মে) স্থানীয় সময় সকাল ৯টায় যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের আইডাহো অঙ্গরাজ্যের রাজধানী বয়সী থেকে ৪৩৫ কিলোমিটার পূর্বে অবস্থিত রিগবি শহরের একটি স্কুলে এ ঘটনা ঘটে।

জেফারসন কাউন্টির শেরিফ স্টিভ অ্যান্ডারসন রয়টার্সকে জানান, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী তার স্কুলব্যাগ থেকে বন্দুক বের করে গুলি চালায়।

পরে এক নারী শিক্ষক তাকে নিরস্ত্র করে। পরে ওই শিক্ষার্থীকে স্কুলেই আটকে রাখা হয়। আটক ছাত্রীর নাম ও বয়স তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। কী কারণে এ গুলির ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন স্টিভ অ্যান্ডারসন।

এদিকে আইডাহো রিজিওনাল মেডিকেল সেন্টারের ট্রমা বিভাগের পরিচালক মাইকেল রয়টার্সকে জানান, আহতরা শঙ্কামুক্ত। আহতের মধ্যে দুই শিক্ষার্থীকে মেডিকেল সেন্টারে ভর্তি রাখা হয়েছে। স্কুলকর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা