আন্তর্জাতিক

স্ত্রীর সাথে ঝগড়া, হাঁটলেন ৪৫০ কি.মি !

আন্তর্জাতিক ডেস্ক: সঙ্গীর সঙ্গে ঝগড়া হলে আমরা কী করি? রাগ করে কথা না বলে থাকি বা একে অপরের থেকে দূরে গিয়ে থাকি। কিন্তু এই ব্যক্তি যা করলেন তা আপনাকে অবাক করবে। এমন কাজ কেউ করেনি হয়তো।

এই ব্যক্তি স্ত্রীর সঙ্গে আবার ঝগড়া হওয়ার পর নাকি তার নিজের মাথা ঠান্ডা করতে পায়ে হেঁটে গিয়েছেন ৪৫০ কিলোমিটার পথ। ভাবতেই অবাক লাগে তাই তো? কিন্তু এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে ইতালিতে।

মহামারী সুবাদে বেশ কিছু জায়গায় চলছে লকডাউন। এর ফলে প্রতিটি পরিবারেই এখন গৃহবন্দী। এই সুবাদে একটি মানুষ আরেকজনকে আরও কাছ থেকে জানার সুযোগ পাচ্ছেন। সেই সুযোগে পারিবারিক হিংসা বাড়ছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০২০ সালেও এমন অনেক দাম্পত্য কলহ এবং দাম্পত্য হিংসার ঘটনা জানতে পেরেছিলাম আমরা। ২০২১ সালও রেহাই পাচ্ছে না তার থেকে। এমনকি অনেক জায়গায় বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে রোজ দাম্পত্যে অশান্তির জেরে। তবে এই ব্যক্তি কোনরকম হিংসা বা অশান্তিতে জড়াতে চাননি।

বরং তিনি বাড়ি থেকে দূরে যেতে চেয়ে একা একা এতটা পথ পায়ে হেঁটেছেন। এই বিশেষ ঘটনাটি ঘটেছে আজ থেকে এক বছর আগে।

কোন এক রবিবারর রাত্রিবেলা দুটো নাগাদ ওই ব্যক্তি ইতালির এক উপকূলবর্তী এলাকায় একা একা ঘোরাফেরা করছিলেন। সেই সময়ে কারফিউ নিয়ম ভাঙার অপরাধে তাকে আটক করে পুলিশ কর্মীরা।

কেন তিনি সেখানে সরকারি নির্দেশ অমান্য করে ঘোরাফেরা করছেন তা জানতে চাইলে ব্যক্তি বলেন তার বাড়ি রয়েছে উত্তর কোমো এলাকায়। সেখানে তিনি সপ্তাহ খানেক আগে স্ত্রীর সঙ্গে প্রচণ্ড ঝগড়ায় জড়িয়ে পড়েন।

তাই শেষে মাথা ঠান্ডা করতে তারপর থেকেই তিনি বাড়ি থেকে বেরিয়ে হেঁটে চলেছেন। টানা এক সপ্তাহ ধরে হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছেছেন। পুলিশ দেখতে চায় তারা এই বক্তব্য সঠিক কিনা। তাই তা যাচাই করে পুলিশ।

তবে তার আগে তার কাছ থেকে জরিমানা ধার্য করা হয়। ওই ব্যক্তির কাছে যে কাগজপত্র ছিল তা দেখে জানা যায়, তার বাড়ির সত্যিই উত্তর কোমো এলাকায় এবং সেখানে পুলিশের কাছে তার স্ত্রী তার নামে নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছেন।

এরপর সেই মহিলার সঙ্গে যোগাযোগ করে সত্যি ঘটনাটি তাকে জানানো হয়। স্ত্রী এসে তাকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে নিয়ে যান সেখান থেকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা