আন্তর্জাতিক

শিশুদের জন্য টিকার অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারি মোকাবিলায় শিশু ও কিশোর বয়সীদের টিকা প্রয়োগের জন্য ফাইজারের টিকাকে অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। ১২-১৫ বছর বয়সীদের জন্য চলতি সপ্তাহের মধ্যেই এই টিকার অনুমোদন দেওয়া হতে পারে বলে সংস্থাটির কর্মকর্তারা মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন।

১৬ বা তার বেশি বয়সীদের জন্য গত ডিসেম্বরে ফাইজারের টিকার অনুমোদন দেয় এফডিএ। তবে টিনএজারদের জন্য গত বছরের অক্টোবর মাস থেকেই টিকার পরীক্ষ-নিরীক্ষা চালিয়ে আসছে মার্কিন এই ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠানটি।

সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ১২ থেকে ১৫ বছর বয়সী টিনএজারদের মধ্যে টিকা প্রয়োগের অনুমোদন দেওয়া হলে যুক্তরাষ্ট্রে আরও ১ কোটি ৩০ লাখ মানুষ টিকা নেওয়ার উপযুক্ত হবেন। ফলে শিশু-কিশোরদের স্কুলে ফিরিয়ে আনতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

চলতি সপ্তাহের শেষ নাগাদ বা আগামী সপ্তাহের শুরুতে ফাইজারের টিকাকে সবুজ সংকেত দিতে পারে এফডিএ। এরপর ওই বয়সী কিশোর-কিশোরীদের ওপর চালানো ফাইজারের টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল খতিয়ে দেখবে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। পরীক্ষা-নিরীক্ষার পর সংস্থাটি ছাড়পত্র দিলে টিনএজারদের মধ্যে টিকার প্রয়োগ শুরু হবে।

ফাইজারের দাবি, তারা ২ হাজার ২৬০ জন স্বেচ্ছাসেবীর ওপর টিকার পরীক্ষামূলক প্রয়োগ করেছে এবং এতে টিকার কার্যকারিতা ১০০ শতাংশ। এছাড়া টিকা নেওয়া টিনএজাররা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বা মারাত্মক অসুস্থতা থেকেও রক্ষা পাচ্ছে বলে দাবি করেছে সংস্থাটি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা