বয়স্কদের বেশি সুরক্ষা দেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা
আন্তর্জাতিক

বয়স্কদের বেশি সুরক্ষা দেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা বয়স্কদের বেশি সুরক্ষা দেবে বলে জানিয়েছে ইউরোপীয় ওষুধ সংস্থা (ইএমএ)।

সংস্থাটির দাবি, অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার তুলনায় এর সুরক্ষার দিকটাই এখনো বেশি গুরুত্বপূর্ণ।

এদিকে যুক্তরাজ্যে বড় পরিসরের এক গবেষণায় প্রমাণ পাওয়া গেছে, প্রাপ্তবয়স্ক যেকোনো ব্যক্তির ক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকা কিংবা ফাইজারের টিকা ৬৫ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে।

বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে জানানো হয়, ইউরোপীয় কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে ইএমএ অ্যাস্ট্রাজেনেকার টিকার তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রাপ্ত ফলাফল প্রকাশ করেছে। অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনায় সতর্কতার অংশ হিসেবে কয়েকটি দেশ এই টিকা প্রবীণদের দেওয়া স্থগিত করেছে। তারপরই ইউরোপীয় কমিশন ওই তথ্য জানতে চায়।

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক ইএমএ এক বিবৃতিতে বলেছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতার বয়স যত বেশি, এই টিকার সুফল তত বেশি পাওয়া যায় বলে প্রমাণ পাওয়া গেছে। শুধু তা-ই নয়, এই টিকা নিয়ে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, তার তুলনায় প্রাপ্তবয়স্ক সব বয়সীর ক্ষেত্রে এর সুরক্ষার হার অনেক বেশি। তবে বিবৃতিতে এও বলা হয়, খুবই অল্প ক্ষেত্রে টিকা নেওয়ার পর রক্তে প্লাটিলেট কম থাকার কারণে রক্ত জমাট বাঁধার ঘটনাও ঘটেছে।

গত ৭ এপ্রিল ইএমএ বলেছিল, অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে খুবই কম ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার ঘটনা লক্ষ্য করা গেছে। এরপরই এই টিকার ওপর অনেকের আস্থা টলে যায়। তবে শুধু অ্যাস্ট্রাজেনেকার টিকাই নয়, জনজন অ্যান্ড জনসনের টিকায়ও খুব কম ক্ষেত্রে একই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্যের একটি গবেষণায় দেখা গেছে- অ্যাস্ট্রাজেনেকা অথবা ফাইজারের যেকোনো একটি টিকার প্রথম ডোজ নেওয়ার পর করোনাভাইরাসে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যায়। অন্য সব বয়সীদের মতো ৭৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রেও টিকা দুটি একইভাবে কাজ করে।

দ্য অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস) ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের গবেষণায় অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর সব বয়সী মানুষের শরীরে শক্তিশালী অ্যান্টিবডির খোঁজ পেয়েছে। যুক্তরাজ্যের ৩ লাখ ৭০ হাজার মানুষের করোনা পরীক্ষার ভিত্তিতে গবেষণাটি পরিচালিত হয়। তবে গবেষণাটি নিয়ে এখনো পর্যালোচনা হয়নি। এটি প্রকাশিতও হয়নি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা