ওমানে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

ওমানে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ এপ্রিল (শনিবার) সন্ধ্যা থেকে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এর ফলে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বাংলাদেশের প্রবাসীরা ওমানে প্রবেশ করতে পারবেন না।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হাম্মুদ বিন ফয়সাল আল বুসাইদির নেতৃত্বে করোনা সংক্রমণ বিস্তার রোধে সুপ্রিম কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

ওমানের নাগরিক, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী এবং তাদের পরিবারের জন্য এখানে ব্যতিক্রম থাকবে।

বুধবার (২১ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় ১৭ জনের মৃত্যু ও ১০৭৭ জন নতুন করে আক্রান্ত হয়েছে।

হঠাৎ করে দেশটিতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বুধবার জারি করা অন্যান্য কোভিড -১৯ সতর্কতামূলক পদক্ষেপের মধ্যে কমিটি ১২ বছরের কম বয়সী শিশুদের দোকানে এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রবেশ নিষিদ্ধ করেছে।

এছাড়াও দেশটির দোকান, রেস্তোরাঁ ও ক্যাফেগুলিকে তাদের সক্ষমতার ৫০ শতাংশ লোক প্রবেশ করার নির্দেশনাও দেওয়া হয়েছে, এটি অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা