আন্তর্জাতিক

পুনরুদ্ধারের আহ্বানে পালিত হচ্ছে ধরিত্রী দিবস

সান নিউজ ডেস্ক : বিশ্ব ধরিত্রী দিবস আজ। পরিবেশ এবং প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখাই এই দিবসটির লক্ষ্য। প্রতি বছর ২২ এপ্রিল দিবসটি পালিত হয়।

বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদনে (২০২০) বিগত দশকটি মানব ইতিহাসের উষ্ণতম দশক হিসেবে চিহ্নিত করা হয়েছে। একদিকে ভয়াবহ সমুদ্রের উষ্ণতা, আরেকদিকে গ্রিনল্যান্ডে বরফ গলা। ধ্বংসাত্মক দাবানল, বন্যা, সাইক্লোন এখন আমাদের নিত্যসঙ্গী। কোভিড-১৯ লকডাউনের মধ্যেও গ্রিনহাউস গ্যাস নির্গমণ মাত্রা আগের মতোই বেড়ে চলেছে। বলা হচ্ছে, এখনই ব্যবস্থা না নিলে মানব জাতির জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর এক পরিণতি।

এ রকম একটি অবস্থায় এ বছর ধরিত্রী দিবসের (২২ এপ্রিল) প্রতিপাদ্য করা হয়েছে ‘আমাদের ধরিত্রী পুনরুদ্ধার করি’ (Restore Our Earth) ।

সর্বপ্রথম ১৯৭০ খ্রিস্টাব্দে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন। বর্তমানে ১৯৩টিরও বেশি দেশ প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে। এবার পরিবেশ রক্ষায় ধরিত্রী দিবসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জলবায়ু শীর্ষক সম্মেলনের আয়োজন করেছেন। এই সম্মেলনে বাইডেন বিশ্বের ৪০টি দেশের নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। ভার্চ্যুয়ালি অনুষ্ঠেয় এ শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ উন্নত দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেওয়ার কথা আছে।

এদিকে ধরিত্রী দিবস উপলক্ষে গুগলে ডুডল প্রকাশ করা হয়েছে। জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি মানুষ রাস্তায় নেমে আসেন। এর মধ্যই দিয়েই শুরু হয় বিশ্ব ধরিত্রী দিবস।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা