আন্তর্জাতিক

ভারতে অক্সিজেনের অভাবে ২২ করোনা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অক্সিজেনের অভাবে ২২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের নাশিক জেলায় একটি অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে যাওয়ায় ট্রাজেডি ঘটে। জেলার কালেক্টর এনডিটিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মহারাষ্ট্রের একটি হাসপাতালের বাইরে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে ওই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট ধরে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। ফলে অক্সিজেনের তীব্র সঙ্কটে ২২ করোনা রোগী প্রাণ হারান।

জেলার কালেক্টর সুরাজ মানধারে এনডিটিভিকে বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী জাকির হোসেইন পৌরসভা হাসপাতালে অক্সিজেন সরবরাহের অভাবে ২২ রোগীর মৃত্যু হয়েছে।

ওই হাসপাতালটিতে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। যারা মারা গেছেন তারা সবাই ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। তাদের অবিরাম অক্সিজেনের সাপোর্টের দরকার। কিন্তু প্রায় ৩০ মিনিট ধরে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় এসব রোগীকে বাঁচানো যায়নি। ওই হাসপাতালে প্রায় ১৫০ জন রোগী ভেন্টিলেটর বা অক্সিজেন সাপোর্টে রয়েছেন।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেস তোপ জানিয়েছেন সরকার এই ঘটনা তদন্ত করবে। তিনি বলেন, আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী, যেসব রোগীরা ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তাদের মৃত্যু হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা