এই মুহুর্তে লকডাউন নয় : মোদী
আন্তর্জাতিক

এই মুহুর্তে লকডাউন নয় : মোদী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে হু হু করে বাড়ছে শনাক্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় ২ লাখ ৬০ হাজার শনাক্ত। মৃতের সংখ্যা ১৭শ পার হয়েছে।

অপরদিকে, ভোটের বাংলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা শনাক্ত ৯ হাজার ৮১৯ জন। মৃতের সংখ্যা ৪৬ জন।

এই পরিস্থিতিতে মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন আগে থেকেই টুইট করে জানিয়েছিলেন, রাত ৮টায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। ফলে গোটা দেশে তাকিয়ে ছিল কি বার্তা দেন তিনি সেই দিকে। কারণ এর আগে প্রধানমন্ত্রীর অনেক সিদ্ধান্তেই হঠাৎ করে স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন।

তবে এদিন প্রধানমন্ত্রী বলেন, আমরা সকলেই জানি করোনার দ্বিতীয় ঢেউ তুফানের মতো আছড়ে পড়েছে। মৃতের পরিবারদের সমবেদনা জানাই। করোনার বিরুদ্ধে একযোগে লড়ছে দেশ। শুধু ধৈর্য ধরে এগোতে হবে। গত কয়েক দিনে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে পরিস্থিতি শোধরাবে। ওষুধ উৎপাদনও বাড়ানো হয়েছে। দুই ধরনের দেশীয় প্রযুক্তিতে তৈরি টিকা আমাদের হাতে আছে। আমাদের বিজ্ঞানীরা টিকা তৈরি করেছে। সবচেয়ে সস্তা টিকা তৈরি করেছে ভারত।

এছাড়া প্রধানমন্ত্রী মোদী বলেন, পরিযায়ী শ্রমিকরা যে যেখানে আছেন সেখানেই থাকুন। এই মুহুর্তে দেশ লকডাউনের পথে যাবে না। লকডাউন মানেই সামাজিক, অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়া। রাজ্যগুলির সরকারকে অনুরোধ করবো তারা যেন লকডাউন শেষ অস্ত্র হিসাবে ব্যবহার করে। প্রয়োজনে কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জোন বাড়াতে। খুব প্রয়োজন না হলে নিজেদের বাড়িতেই আবদ্ধ রাখুন। বাড়ি থেকে বের হলে মাস্ক পরতে ভুলবেন না।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা