করোনায় মৃত্যু সাড়ে ৩০ লাখ ছাড়াল
আন্তর্জাতিক

করোনায় মৃত্যু সাড়ে ৩০ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই বাড়ছে। সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৫৫০ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ লাখ ৫৭ হাজার ৫৪১ জনের। সুস্থ হয়েছেন ১২ কোটি ১৮ লাখ ৯৬ হাজার ১৫৭ জন।

বুধবার (২১ এপ্রিল) সকাল আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮২ হাজার ৪৫৬ জনের প্রাণ নিয়েছে এই মহামারি। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৪৭০ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫১ লাখ ৫ হাজার ৫৩৫ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার চারজন। মারা গেছেন ১ লাখ ৮২ হাজার ৫৭০ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ৮৬৩ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪০ লাখ ৫০ হাজার ৮৮৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৭৮ হাজার ৫৩০ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৬৮৯ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ৫৩ লাখ ৩৯ হাজার ৯২০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ লাখ ১ হাজার ৫৯৭ জন। আর সুস্থ হয়েছেন ৪১ লাখ ৮১ হাজার ছয়জন।

করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত ৪৭ লাখ ১৮ হাজার ৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ লাখ ৬ হাজার ৩০৭ জন। আর সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৪৩ হাজার ২২৯ জন।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। এখন পর্যন্ত দেশে ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৮৮ জনের। সেরে উঠেছেন ৬ লাখ ২৮ হাজার ১১১ জন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা