আন্তর্জাতিক

বিদ্রোহীদের হামলায় আহত চাদের প্রেসিডেন্টের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: চাদের নব নির্বাচিত প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি মারা গেছেন। এর আগে বিদ্রোহীদের হামলায় তিনি আহত হয়েছিলেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, দেশের উত্তরে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর যুদ্ধ পরিদর্শন করতে গিয়ে তিনি আহত হয়েছিলেন। মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আজেম বারমানদা বলেন, যুদ্ধক্ষেত্রে দেশের সার্বভৌম রক্ষা করতে গিয়ে প্রেসিডেন্ট ডেবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র জানান, প্রেসিডেন্ট ইদ্রিস ডেবির মৃত্যুর পর তার ছেলে জেনারেল মাহামাত কাকা রাষ্ট্রের অন্তর্বতীকালীন প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। ১৯৯০ সালে এক বিদ্রোহের মাধ্যমে ইদ্রিস ডেবি চাদের ক্ষমতাগ্রহণ করেন। গত ১১ এপ্রিল অনুষ্ঠিত ভোটে তিনি ৭৯.৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। এর মাধ্যমে তিনি ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন।

চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবির শাসনের বিরোধিতা করে আসছে সশস্ত্র বিদ্রোহীরা। প্রতিবেশী লিবিয়ায় তাদের ঘাঁটি। সেখান থেকে চাদের ভেতরে প্রায়ই হামলা চালায় তারা। ১১ এপ্রিল চাদে প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে তারা হামলা চালায়। এরপর অভিযান চালিয়ে ৩০০ বিদ্রোহী যোদ্ধাকে হত্যা করে সেনাবাহিনী।

প্রেসিডেন্ট ইদ্রিস ডেবির নির্বাচনী প্রচারণার প্রধান জানান, ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইদ্রিস ডেবি তার বিজয়ী ভাষণ স্থগিত করে বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাদের অভিযান পরিদশর্ন করতে যান। চাদের লিবিয়া সীমান্তের ঘাঁটিতে বিদ্রোহীরা হামলা করে দেশের দক্ষিণে প্রায় ১০০ কিলোমিটার অগ্রসর হয়। কিন্তু পরবর্তীতে চাদের সেনাবাহিনী বিদ্রোহীদের পরাজিত করতে সক্ষম হন।

এক বিবৃতিতে চাদের সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলে অন্তত ৩০০ জন বিদ্রোহীকে হত্যা করার দাবি করে। ওই বিবৃতিতে বলা হয়, আট দিন আগে চাদের প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে হামলা চালায় বিদ্রোহীরা। এরপর তাদের বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহিনী।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা