আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পুরুষের তুলনায় নারীদের অধিক হারে ভ্যাকসিন গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে পুরুষের তুলনায় নারীরা করোনভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিন গ্রহণে অধিক আগ্রহী বলে জানিয়েছে দেশটির সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)।

এরফলে ধারণা করা হচ্ছে, নারীরা পুরুষের তুলনায় ভ্যাকসিন নিয়ে দ্বিধা দ্রুত কাটিয়ে উঠছে। সিডিসির হিসেবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৬ কোটি ৫০ লাখ নারী কমপক্ষে এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন।

এটি ভ্যাকসিন কার্যক্রমের ৫৪.৪ শতাংশ। যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে ৫০.৮ শতাংশ নারী। অপরদিকে দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ৫০ লাখ পুরুষ অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন। যা ভ্যাকসিন কার্যক্রমের ৪৫.৬ শতাংশ। দেশটির ৪৯.২ শতাংশ পুরুষ।

যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রদেশেই এই হার প্রায় একইরকম দেখা গেছে। গত সপ্তাহে কেইসার হেলথ নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের ৩৮টি প্রদেশের মধ্যে হিসেব করে জানা গেছে তার প্রতিটিতেই নারীরা পুরুষের তুলনায় অধিক ভ্যাকসিন নিয়েছেন। এতে আরো জানানো হয়, নারীরা পুরুষের তুলনায় ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কম রিপোর্ট করেন।

এর আগে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, নারীরা বেশি ভ্যাকসিন নিচ্ছে কারণ স্বাস্থ্যকর্মী থেকে যেসব মানুষদের ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হচ্ছে তারমধ্যে নারীর সংখ্যা বেশি।

আবার বৃদ্ধদের ভ্যাকসিন দেয়া হয়েছে সবার আগে। যেহেতু নারীরা পুরুষের তুলনায় বেশি দিন বাঁচেন তাই তাদের সংখ্যা বেশি ছিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা