আন্তর্জাতিক

এবার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা জার্মানির

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পর এবার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিল জার্মানি। বুধবার (২১ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী জুলাইয়ের প্রথম দিক থেকেই তারা তাদের সৈন্যদের আফগানিস্তান থেকে প্রত্যাহারের পরিকল্পনা করছে।

এর আগে যুক্তরাষ্ট্র এক ঘোষণায় জানিয়েছে, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে তারা তাদের সৈন্যদের আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেবে। মার্কিন সেনা প্রত্যাহারের এই প্রক্রিয়া শুরু হবে আগামী ১ মে থেকে। তবে ওইদিন শুধু মার্কিন বাহিনীই নয়, আফগানিস্তান থেকে বিদায় নিতে শুরু করবে ন্যাটো সেনারাও।

গত বছরের ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় শান্তিচুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রশাসন ঘোষণা দিয়েছিল, তালেবান যদি প্রতিশ্রুতি রক্ষা করে, তাহলে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট আফগানিস্তান থেকে পরবর্তী ১৪ মাসের (২০২১ সালের মে) মধ্যে সকল সেনা প্রত্যাহার করে নেবে।

জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপিকে বলেন, এই মুহূর্তে আমাদের চিন্তা হচ্ছে সেনা প্রত্যাহারের সময়কাল কমিয়ে আনা। আগামী ৪ জুলাই থেকে এই প্রক্রিয়া শুরুর পরিকল্পনা করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ন্যাটোর পক্ষ থেকে নেয়া হবে বলেও জোর দেন তিনি।

ন্যাটোর ৯ হাজার ৬শ সদস্যের শক্তিশালী প্রশিক্ষণ এবং সহায়তা মিশন রয়েছে আফগানিস্তানে। এর মধ্যে মার্কিন সেনাবাহিনী অন্তর্ভূক্ত এবং ন্যাটো ওয়াশিংটনের সামরিক শক্তির ওপর বিশেষভাবে নির্ভরশীল। ন্যাটোতে বর্তমানে ৩৬টি সদস্য ও অংশীদারী দেশের সদস্যরা রয়েছে।

১ হাজার ১শ সেনা নিয়ে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বৃহত্তম সৈন্য দল রয়েছে জার্মানির। তালেবান এবং আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনায় অচলাবস্থার পরেও সেখান থেকে সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দিচ্ছে বিভিন্ন দেশ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা