আন্তর্জাতিক

পাকিস্তানে হোটেলে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কোয়েটা শহরের একটি বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। ওই বিস্ফোরণের ঘটনায় আরও ১২ জন আহত হয়েছে। কোয়েটা সেরেনা হোটেলের পার্কিং লটে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন বলে ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে সেখানকার কোনো গাড়িতে বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছিল। তিনি জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা ওই বিস্ফোরণে নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার রাত ১০টা ১৫ মিনিটে ওই বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল, উদ্ধার কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনী। কাউকে ঘটনাস্থলে যেতে দেয়া হয়নি।

এই ঘটনার কিছু পরে এক সংবাদ সম্মেলনে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির জিয়াউল্লাহ লানগোভ বলেন, ওই অঞ্চলে সন্ত্রাসবাদ বেড়ে গেছে। তিনি বলেন, ‘আমাদের নিজেদের লোকজনই এ ধরনের সন্ত্রাসী হামলায় জড়িত।’

তবে ওই হামলার আগে কোনো ধরনের হুমকি দেয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি। অর্থাৎ এই হামলা অনেকটা আকস্মিক।
ধারণা করা হচ্ছে পাকিস্তানে নিযুক্ত চীনা দূতকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।

আফগান সীমান্তের কাছে অবস্থিত বেলুচিস্তান প্রদেশের রাজধানী কুয়েটায় তার থাকার কথা থাকলেও বিস্ফোরণের সময় সৌভাগ্যক্রমে তিনি সেখানে ছিলেন না। পাকিস্তানি তালেবান ওই হামলার দায় স্বীকার করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। সূত্র: বিবিসি, ডন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা